• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

রাজশাহীতে ডেঙ্গু রোগী বাড়ছে, ৭ মাসের শিশু আইসিইউতে

দিনকাল বিডি / ১৩৩ Time View
প্রকাশঃ সোমবার, ১০ জুলাই, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: ডেঙ্গুতে আক্রান্ত সাত মাস বয়সী সাবা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রয়েছে। শিশু সাবা ছাড়াও হাসপাতালটিতে গেল ২৪ ঘণ্টায় নতুন করে সাতজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে সোমবার (১০ জুলাই) সর্বমোট ১৫ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শিশু সাবার বাবা রাজু জানান, তাদের বাড়ি নগরীর ল²ীপুরের চন্ডিপুর এলাকায়। তিনি ঢাকায় চকরি করেন। তিনদিন আগে সাবাকে তার স্ত্রী অসুস্থ অবস্থায় হাসপাতালে ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন ছিল। তবে গতকাল রোববার চিকিৎসকরা জানায়, তাকে আইসিইউতে নিতে হবে।
রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন- নাটোরের সিংড়া উপজেলার বিপাশা (১৮), নওগাঁর ধামুরহাট উপজেলার সাব্বির (২৫), চাঁপাইনবাবগঞ্জের শিহাবুল (৪০)। তারা ডেঙ্গুর সন্দেহভাজন রোগী।
এছাড়া ডেঙ্গুতে আক্রান্তরা হলেন, কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার রুহুল (১২), রাজশাহীর বাঘা উপজেলার আবু সাঈদ (২৬), নাটোরের বাগাতিপাড়া উপজেলার শামীম (১৮), রাজশাহী মহানগর নগরীর রাজপাড়া থানা এলাকার সাবা (৭), বড়াইগ্রামের মেহেদী (২৭), নগরী বালিয়াপুকুরের আমান (৪৩), রাজশাহীর পুঠিয়া উপজেলার মাকিসুর (২৫), সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জাকির (২৩), পবা উপজেলার কাটাখালি পৌরসভার শ্যামপুর এলাকার আমিল (২৫), পাবনা ভেড়ামারা উপজেলার সজীব (৩৬), চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার শাকিলা (২৭)।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজশাহীতে এমন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। যাদের ঢাকা যাওয়ার কোনো হিস্ট্রি নাই। এছাড়া হাসপাতালের আইসিইউতে সাবা নামের এক শিশু চিকিৎসাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category