• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

রাজশাহীতে ব্যপক হারে বেড়েছে মশার উৎপাত,অতিষ্ঠ নগরবাসী

দিনকাল বিডি / ১৩৮ Time View
প্রকাশঃ বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: বিগত বছরগুলোর তুলনায় এ বছর রাজশাহীতে ব্যপক হারে বেড়েছে মশার উৎপাত। ঘরে কিংবা বাইরে, চায়ের দোকান থেকে খোলা মাঠ, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত সব জায়গায় মশার দাপট। দিন ও রাতে মশার যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী। মশারি টানিয়ে কিংবা কয়েল জ্বালিয়ে কোনোভাবেই রেহাই মিলছে না মশার হাত থেকে। সবচেয় বেশি বিপদে রয়েছে শিশু-বয়স্ক আর শিক্ষার্থীরা।
একাধিক শিক্ষার্থী জানিয়েছে, মশার উৎপাতে তারা টেবিল চেয়ারে বসে লেখাপড়া করতে পারেন না। বাধ্য হয়ে মশারি টানিয়ে খাটে বসে লেখাপড়া করতে হচ্ছে।
নগরীর রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা এলাকার আব্দুল্লাহ্ খালিদ অমি বলেন, সারাদিনই মশার উপস্থিতি থাকে। তবে বিকেল হতেই মশার উপদ্রব শুরু হয়। মশারি টানিয়েও রেহাই পাওয়া যায় না।
অক্ট্রয় মোড়ের বাসিন্দা আবু হেনার দাবি, রাসিকের কার্যকর পদক্ষেপ ছাড়া মশা নিমূল সম্ভব নয়। কারন হিসেবে উল্লেখ করেন, ড্রেন কিংবা বাড়ির আশপাশের জলাবদ্ধতা, নোংরা আবর্জনা, অপরিচ্ছন্নতার কারণে বেড়েছে মশা। নগরীজুড়ে চলছে বিভিন্ন নির্মাণ কাজ। নির্মাণকাজের উপকরণ, ড্রেন ও আশপাশের ঝোপঝাড়ে মশার লার্ভা সৃষ্টি হয়ে সহজেই বংশবিস্তার করছে। এখন যে অবস্থা সেটির উন্নতি না হলে বর্ষায় মশা বাহিত রোগ ছড়িয়ে পড়বে। তাছাড়া কয়েলের ব্যবহার কোন সমাধান নয়। অনেকেই কয়েলের ধোঁয়া সহ্য করতে পারে না। তাই কয়েলও ব্যবহার করা যায় না।
নগরীর গোরহাঙ্গা এলাকার রাতুল সরকারের অভিযোগ, সিটি করপোরেশনের ফগার মেশিন দিয়ে যে ওষুধ স্প্রে করে তাতে তো মশা মরে না, খালি ধোঁয়া হয়। এভাবে না করে মশা মারার জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে। মশার কারণে ঘরেও বসা যায় না। সন্ধ্যা হলেই মশারির মধ্যে ঢুকতে হয়। বাচ্চা মেয়েদের পড়ালেখা করতে হচ্ছে মশারির ভেতরে বসে।
নিউমার্কেট এলাকার অভিলাষ দাস তমাল বলেন, সিটি করপোরেশন মশা নিধনে করা স্প্রের ওষুধ কাজে আসছে না দাবি করে বলেন, মাঝে মাঝে দেখি স্প্রে করছে, কিন্তু মশার তো কিছু হচ্ছে না। মশা নিধনে যে স্প্রে ব্যবহার করা হয় তা কার্যকর কিনা আগে পরীক্ষামূলক ব্যবহার করে ছিটাতে হবে। এ ছাড়া নগরীতে মশার বৃদ্ধি যাতে না হয় এজন্য কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা প্রয়োজন।
সিরাজগঞ্জ থেকে রাজশাহী নগরীতে বেড়াতে আসা অতিথি আরিফুল ইসলাম প্রিন্স বলেন, রাজশাহী পরিছন্ন ও সবুজ নগরী। তবে অতিরিক্ত মশার উৎপাত। কোথাও এক মিনিট দাঁড়িয়ে কথা বলার উপায় নাই। একটু সময় নিয়ে দাঁড়ালেই ঘিরে ঘরে শত শত মশা। পরিস্থিতি এমন যেন মশা যুদ্ধ ঘোষনা করেছে মানুষের সাথে।
নগরবাসীর অভিযোগ, ড্রেন কিংবা বাড়ির আশপাশের জলাবদ্ধতা, নোংরা আবর্জনা, অপরিচ্ছন্নতার কারণে বেড়েছে মশা। বর্তমানে যে অবস্থার সৃষ্টি হয়েছে সেটির উন্নতি না হলে বর্ষায় মশা বাহিত রোগ ছড়িয়ে পড়বে।
রাজশাহী সিটি করপোরেশনের উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু বলেন, মশা নিয়ন্ত্রণে নিয়মিত ওষুধ প্রয়োগ, ময়লা আবর্জনা পরিষ্কার, সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। রাজশাহী সিটি করপোরেশনের মশা নিধনে ৩০টি ওয়ার্ডে চলতি বছরের বাজেট ৫ কোটি টাকা। প্রতিদিন অন্তত ৫০ জন কর্মী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ওষুধ ছিটানোর কাজ করে বলে দাবি করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category