• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

রাণীনগরে এক নারীকে হত্যা চেষ্টা মামলার আসামীসহ গ্রেফতার দুই

দিনকাল বিডি / ২৭৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ঘরে ঢুকে গলায় রশি বেঁধে ছালমা আক্তার (৪৯) নামে এক নারীকে হত্যা চেষ্টা মামলার আসামী চয়েন উদ্দীনসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ও বৃহস্পতিবার সকালে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গৃহবধু ছালমা আক্তার উপজেলার মালশন গ্রামের মৃত ইব্রাহিম আলীর স্ত্রী এবং গ্রেফতার চয়েন উদ্দীন একই গ্রামের মৃত ফরিদ উদ্দীনের ছেলে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
গৃহবধু ছালমা আক্তার বলেন,গত ২৭সেপ্টেম্বর রাত ৮টা নাগাদ বাড়ীর মধ্যে কাজ করছিলেন।এসময় হঠাৎ করেই চয়েন উদ্দীন ওরফে ভোদর তাকে গলায় রশি বেঁধে হত্যার চেষ্টা করে।এসময় ধস্তা-ধস্তির একপর্যায়ে ছালমা বিবির একটি দাঁত ভেঙ্গে যায়।এসময় ছালমা আক্তার চিৎকার করতে থাকলে লোকজন ছুটে আসলে চয়েন পালিয়ে যায়। ছালমা জানান,স্বামী মারা যাবার পর এবং সন্তানরা বাহিরে চাকুরি করার সুবাদে বাড়ীতে একাই থাকেন। তবে চয়েন উদ্দীন কখন-কিভাবে বাড়ীতে প্রবেশ করেছে তা জানতে পারেননি। তিনি আরো বলেন,চয়েন তার স্ত্রীকে হত্যার দায়ে সাজা খেটে গত বছর জেল থেকে ছাড়া পেয়েছে। পূর্ব শত্রæতার জের ধরে হত্যার চেষ্টা করেছে বলে জানান ছালমা আক্তার।এঘটনায় তিনি বাদী হয়ে ৩০সেপ্টেম্বর থানায় মামলা দায়ের করেছেন।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন,ছালমা আক্তারের দায়েরকৃত মামলার প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে আত্রাই উপজেলার ভবানীপুর গ্রামে অভিযান পরিচালনা করে চয়েনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আদালতের দেয়া গ্রেফতারী পরোয়ানা অনুযায়ী উপজেলার কাটরাসইন গ্রামের আশরাফুল ইসলাম (৪৫)কে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category