• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

রাণীনগরে গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি

দিনকাল বিডি / ২২৭ Time View
প্রকাশঃ শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে একটি গভীর নলকূপের তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার বড়গাছা ইউনিয়নের সলিয়া দক্ষিন মাঠ থেকে এই চুরির ঘটনা ঘটে।এঘটনায় শনিবার দুপুরে রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
রাণীনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম বলেন,বরেন্দ্র বহুমূখী উন্নয়ন প্রকল্পের আওতায় বিদ্যুৎ চালিত গভীর নলকূপের অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন তার স্বামী জনাব আলী মন্ডল। চলতি আমন মৌসুমে ধানের জমিতে পানি সেচ দেয়ার জন্য গভীর নলকূপ চালু রাখা হয়। হঠাৎ করেই শনিবার সকালে নলকূপে গিয়ে- দেখতে পান নলকূপের তিনটি ট্রান্সফরমার চোরেরা চুরি করে নিয়ে গেছে। যার ক্ষতির পরিমান প্রায় তিন লক্ষ টাকা হতে পারে বলে জানান তিনি।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। চোরাই ট্রান্সফরমার উদ্ধার ও চোর চক্রকে ধরতে অনুসন্ধান চলছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category