• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

রাণীনগরে জনতার হাতে দুই চোর আটক

দিনকাল বিডি / ১৯৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে প্রকাশ্য দিবালোকে বাড়িতে ঢুকে চুরি করে পালানোর সময় দুই চোরকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের থানাপুলিশে সোপর্দ করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে উপজেলার চকমনু মন্ডলের ব্রীজ এলাকায় জুয়েল হোসেনের বাড়ীতে এ ঘটনাটি ঘটে।
বাড়ির মালিক জুয়েল হোসেন বলেন,তিনি ব্যবসার কাজে বাড়ীর বাহিরে ছিলেন। বাড়িতে আমার স্ত্রী থাকলেও দুপুরে পার্শ্ববর্তী বাড়িতে চলে যায়। এই সুযোগে চোরেরা প্রাচীর টপকে বাড়ির ভিতরে প্রবেশ করে দরজার তালা ভেঙে প্রায় তিন ভরি স্বর্ণালংকার ও নগদ ২২ হাজার টাকা চুরি করে। এসময় তার স্ত্রী বাড়িতে গেলে দুই চোর প্রাচীর টপকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তার স্ত্রীর চিৎকারে স্থানীয় লোকজন এসে তাদের ধাওয়া করে ওই দুই চোরকে আটক করে। আটককৃতরা হলো বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার স্টেশন এলাকার বাসিন্দা কালু হোসেন (২৫) ও ডালপট্টির বাসিন্দা রনি হোসেন (২৩)।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন,স্থানীয়রা দুই চোরকে ধরে আমাদের কাছে সোর্পদ করেছে। আরো কয়েকজন পালিয়ে গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category