• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

রাণীনগরে পুকুরে ভাসছিল দুই ভাইয়ের মরদেহ

দিনকাল বিডি ২৪ / ৪৯৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর রাণীনগরে মফিজ উদ্দীন (৬৫) ও হবিজ উদ্দীন (৪৫) নামে মানসিক প্রতিবন্ধি দুই ভাইয়ের মরদেহ পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ঘোষগ্রাম মিনাপাড়া থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার দুই ভাই ঘোষগ্রাম প্রামানিকপাড়া গ্রামের মৃত হায়ের আলীর ছেলে।

‎মফিজ উদ্দীনের প্রতিবেশি হারুনুর রশিদ জানান,বৃহস্পতিবার দিনগত রাতের কোন এক সময় তারা দুই ভাই বাড়ী থেকে বের হয়ে যান। এরপর শুক্রবার দুপুরে গ্রামের অদুরে প্রায় আধা কিলোমিটার দুরে ঘোষগ্রাম মিনাপাড়ার একটি পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুকুর থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়। হারুনুর রশিদ আরো জানান,জন্মগত ভাবেই তারা দুইজন মানষিক প্রতিবন্ধি ছিলেন।

যে কারনে বিবাহ করেননি তারা। তবে কিভাবে তাদের একসাথে মৃত্যু হতে পারে সে ব্যাপারে স্পস্ট বলতে না পারলেও তিনি দাবি করে বলেন,হয়তো কোন এক ভাই চলার সময় পুকুরে পরে গেছে দেখে আরেক ভাই হয়তো পুকুরে ঝাঁপ দিয়েছেন। এতে একসাথে দুই ভাইই মারা গেছেন।
‎এব্যাপারে ঘটনার তদন্ত কর্মকর্তা রাণীনগর থানার এসআই জুলফিকার বলেন,এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category