• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

রাণীনগরে শিশুকে যৌন হয়রানির অভিযোগে মামলায় যুবক গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৭৮ Time View
প্রকাশঃ সোমবার, ১০ আগস্ট, ২০২৬

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে পেয়ারা দেওয়ার প্রলোভন দেখিয়ে ৭ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিাযোগে মামলায় সুফল চন্দ্র সরকার (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার কাশিমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সুফল চন্দ্র সরকার কাশিমপুর হিন্দুপাড়া গ্রামের মদন চন্দ্র সরকারের ছেলে।

এর আগে ৬ আগস্ট যৌন হয়রানির শিকার হন ওই শিশু। এ ঘটনায় শিশুটির নানী বাদি হয়ে রোববার রাতে সুফল চন্দ্র সরকারকে আসামি করে রাণীনগর থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৬ আগস্ট সকালে ওই শিশু হাঁস নিয়ে একা পুকুরে যাচ্ছিল। এ সময় যুবক সুফল পেয়ারা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে এক বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করে।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, মামলার পরিপ্রেক্ষিতে রাতেই পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামি যুবক সুফল চন্দ্র সরকারকে গ্রেফতার করেছে। সোমবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category