রাণীনগর (নওগাঁ)প্রতিনিধিঃ
নওগাঁর রানীনগরে পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত। রানীনগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একজনকে কারাদন্ড ও অভিযানে চালিয়ে একজনকে গ্রেপ্তার করছে থানা পুলিশ ।
মোঃ ইউনুস শেখ (৩৫) কে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ইউনুস শেখ রাণীনগর মধ্য রাজাপুর গ্রামের মোঃ জলিল শেখের ছেলে।
অপর দিকে পুলিশের অভিযানে ২৪ পিস ক্ষতিকর মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ মাসুদ রানা (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ৭,২০০ টাকা। মাসুদ রানা খট্টেশ্বর গ্রামের সিরাজুল ইসলাম ছেলে।
মাসুদ রানাকে পশ্চিম পাড়া কাশিমপুর ইউনিয়ন খট্টেশ্বর চকাদিন গ্রামস্থ মোঃ হাফিজুর কসাইয়ের বাড়ির সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাণীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া মন্ডল বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করার আইনি প্রক্রিয়া চলছে।