• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

সংবর্ধনা এনং ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ সংসদ সদস্য মাহমুদ হাসান সুমনকে

দিনকাল বিডি ২৪ / ১৫০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

শরিফুল আলম,ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
দলীয় নেতাকর্মীদের দেওয়া সংবর্ধনার জোয়ারে ভাসছেন ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন। গত ৭ জানুয়ারি ২০২৪ অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈশ্বরগঞ্জ আসনে সতন্ত্র প্রার্থী মাহমুদ হাসান সুমন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমামকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে জয়লাভ করেন তিনি। মাহমুদ হাসান সুমন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক দুইবারের উপজেলা পরিষদের চেয়ারম্যান।

জানা যায়, নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন নির্বাচিত হওয়ার পর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান করতে চলে যান ঢাকায়। শপথ গ্রহন শেষে আরো বেশকিছু অনুষ্ঠানে যোগদানের পর বুধবার দুপুর ১২টায় জাতীয় সংসদ থেকে তিনি ঈশ্বরগঞ্জে আসবেন বলে নেতাকর্মীদের কাছে জানিয়ে দেওয়া হয়।

এদিকে নবনির্বাচিত সংসদ সদস্য ঢাকা থেকে ঈশ্বরগঞ্জ আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মীরা উপজেলার বেশ কয়েকটি স্থানে সংবর্ধনার আয়োজন করেন। সেই সংবর্ধনা অনুষ্ঠানে বিশাল গাড়ি বহর নিয়ে উপস্থিত ছিলেন হাজার হাজার মানুষ। বুধবার বিকেল তিনটায় মধুপুর বাজার থেকে নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ প্রথমে তাঁকে সংবর্ধনা প্রদান করেন। পরে সেখান থেকে এক বিশাল গাড়ি বহর নিয়ে বিকেল চারটায় ঈশ্বরগঞ্জ পৌর বাজারের পাট বাজার এলাকায় সংবর্ধনা দেওয়া হয়।

উক্ত সংবর্ধনায় নব- নির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন বলেন আমি ঈশ্বরগঞ্জ এর সন্তান। আওয়ামী লীগ পরিবারে আমার জন্ম আমি ঈশ্বরগঞ্জকে মাদক মুক্ত এবং উন্নয়ন এর সর্বোচ্চ শিকরে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাবো। সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিকেল সাড়ে ৫ টায় দত্তপাড়া নিজ বাসভবনে যান তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category