• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে আমনের বীজ ও সার বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১০৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা কৃষক প্রশিক্ষণ চত্বরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার মো. তরিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. রাশিদুল কবির, কৃষি সম্প্রসারণ অফিসার মো. মিজানুর রহমান, এসএওপিপি মো. সাদেক হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. শাহজাহান মিঞা প্রমূখ। পরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন অতিথিবৃন্দ। জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলার একটি পৌরসভা ও পনেরটি ইউনিয়নের ২ হাজার ৫৫০ জনকে ধান ও ১৬০ জনকে পেঁয়াজ বীজ এবং সার বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category