• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

শেরপুরের ৩টি উপজেলা ভূমিহীন ও গৃহহীন মূক্ত ঘোষণা উপলক্ষে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

দিনকাল বিডি / ১৬০ Time View
প্রকাশঃ সোমবার, ২০ মার্চ, ২০২৩

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে আশ্রয়ন প্রকল্প-২ এর ৪র্থ পর্যায়ে ভূমি ও গৃহ প্রদানের মাধ্যমে শেরপুরের ৩টি উপজেলা ভূমিহীন মূক্ত ঘোষণা করা উপলক্ষে জেলা প্রশাসন প্রেস ব্রিফিং করেছে। ২০ মার্চ সোমবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক সাহেলা আক্তার।

আগামী ২২ মার্চ সারাদেশের সাথে আশ্রয়ণ-২ প্রকল্পের শেরপুর জেলার নকলা উপজেলায়-১৫০টি, নালিতাবাড়ী উপজেলায়-৪৭৫টি, শ্রীবরদী উপজেলায় ৪৪টি ও ঝিনাইগাতী উপজেলায়-৭৫টি ঘর ভূমিহীন ও গৃহহীনদেরকে হস্তান্তর করা হবে। এর মাধ্যমে শেরপুর জেলার ১ম- ৪র্থ পর্যায় পর্যন্ত সর্বমোট ১৮৭০টি ভূমিহীন-গৃহহীন ও আশ্রয়হীন তৃণমূল, প্রান্তিক পরিবার পুনর্বাসিত হবে। তন্মধ্যে উল্লিখিত ৩ টি উপজেলায় ‘ক’ শ্রেণীর ভূমিহীন-গৃহহীন পরিবার সমূহের মধ্যে যারা আশ্রয়ণ প্রকল্পে যেতে ইচ্ছুক তাদের পুনর্বাসন সম্পন্ন হবে। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চ্যুয়ালি শেরপুর জেলার সাথে যুক্ত হয়ে এই কার্যক্রম উদ্বোধন করবেন।

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক সাহেলা আক্তার, জেলা পরিষদের প্রধান নির্বাহী সাইয়েদ এজেড মোরশেদ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন ছানু, এডিসি (রেভিনিউ), ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ, শেরপুর সদর, নকলা ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার।

সংবাদ সম্মেলনে অন্যান্যেদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তাদির আহমেদ, ঝিনাইগাতীর উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মুখলেছুর রহমান লেবু, শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস,, সংসদ সদস্যগণের প্রতিনিধিসহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীবমন্দ উপস্থিত ছিলেন।

বক্তাগন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার জন্য বাসস্থান নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ভূমিহীন গৃহহীনদের জন্য একক গৃহ নির্মাণ কার্যক্রম চলছে। এর আওতায় শেরপুর জেলায় ১৮৭০ টি গৃহহীন-ভূমিহীন পরিবার মাথার ওপর ছাদ পাচ্ছেন। অন্যান্য উপজেলাসমূহেও কাজ চলমান রয়েছে। সেগুলোও শিঘ্রই গৃহহীন-ভূমিহীন মুক্ত হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক সাহেলা আক্তার জানান, আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় ও চতুর্থ পর্যায়ে সরকার ঘরগুলোকে অধিকতর টেকসই ও জলবায়ু-সহিষ্ণু করে গড়ে তুলতে নকশা পরিবর্তন করেছেন। এতে প্রতিটি পাকা ঘর নির্মাণ খরচ হয়েছে ২ লাখ ৮৪ হাজার পাঁচ শত টাকা এবং পরিবহন খরচ অতিরিক্ত পাঁচ হাজার টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category