• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

চোখ তুলে নেওয়ার হুমকি, মুফতি মুহাম্মাদুল্লাহ এমপির সংবাদ সম্মেলন

শফিকুল ইসলাম / ১২২ Time View
প্রকাশঃ রবিবার, ২৬ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার : মো শফিকুল ইসলাম

চোখ তুলে ফেলার হুমকি দেওয়ার ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন ময়মনসিংহ ১৪৭
ফুলপুর তারাকান্দ ২ আসনের
মাননীয় সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য জনাব মুফতি মোহাম্মদ উল্লাহকে উদ্দেশ্য করে একজন ব্যক্তির আইডি থেকে অত্যন্ত আপত্তিকর, অশালীন ও অবমাননাকর ভাষায় মন্তব্য এবং হুমকিসূচক বক্তব্য প্রচারের ঘটনা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যদি এসব বক্তব্য প্রকৃতপক্ষে উক্ত ব্যক্তির দ্বারা দেওয়া হয়ে থাকে, তবে আমরা এ ধরনের ভাষা ও আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
আমরা বিশ্বাস করি, মতপ্রকাশের স্বাধীনতা একটি সাংবিধানিক অধিকার। তবে সেই স্বাধীনতার নামে কাউকে অশালীন ভাষায় আক্রমণ করা, মানহানি করা বা ভয়ভীতি প্রদর্শন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তা অবশ্যই শালীনতা, আইন এবং গণতান্ত্রিক মূল্যবোধের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত।
বাংলাদেশ খেলাফত মজলিস, ফুলপুর উপজেলা শাখার পক্ষ থেকে আমরা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের প্রতি নিম্নোক্ত দাবি জানাচ্ছি—
১. ঘটনার সঙ্গে জড়িত মোঃ সোহরাব হোসেন কে ২৪ ঘন্টার গ্রেফতার করতে হবে।
২. অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৩. এ ঘটনার পেছনে অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর উসকানি, সহযোগিতা বা পরিকল্পিত সম্পৃক্ততা রয়েছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করা হোক।
৪. ভবিষ্যতে যাতে কোনো ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ঘৃণা, সহিংসতার উসকানি বা ব্যক্তিগত হুমকি ছড়াতে না পারে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।

আমাদের যুক্তিসঙ্গত দাবিসমুহ উপেক্ষিত হলে আমরা আমাদের অধিকার আদায়ে রাজপথে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো।

আমরা আবারও স্পষ্টভাবে বলতে চাই, আমরা আইনের শাসনে বিশ্বাসী। আমরা কাউকে আইন নিজের হাতে তুলে নেওয়ার আহ্বান জানাই না। আমরা সকলকে শান্ত, সংযত ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাচ্ছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার প্রতি আস্থা রাখছি।
পরিশেষে, আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্ব বিবেচনা করে দ্রুত ও নিরপেক্ষ ব্যবস্থা গ্রহণ করবে এবং জনগণের মধ্যে ন্যায়বিচারের প্রতি আস্থা আরও সুদৃঢ় করবে।
বাংলাদেশ খেলাফত মজলিস
ফুলপুর উপজেলা শাখা
বাংলাদেশ খেলাাবত মজলিস ফুরপুর উপজেলা শাখা
‎বক্তব্য রাখেন মাওলানা মোঃ আনিস রহমান সাধারণ সম্পাদক ফুলপুর উপজেলা শাখা বাংলাদেশ খেলাফত
‎ আরো বক্তব্য রাখেন,মাওলানা নাসির উদ্দিন যুগ্মসাধারণ সম্পাদক ফুলপুর উপজেলা শাখা
‎বাংলাদেশ খেলাফত মজলিশ
‎
‎ মাওলানা মোঃ ফারুক হোসাইন সাংগঠনিক সম্পাদক ফুলপুর উপজেলা শাখা বাংলাদেশ খেলাফত মজলিস
‎
মাওলানা আহমদ উল্লাহ আহবায়ক বাংলাদেশ শ্রমিক মজলিস ফুলপুর উপজেলা শাখা বাংলাদেশ খেলাফত মজলিস
বাংলাদেশ খেলাাবত মজলিস ফুলপুর উপজেলা শাখা
‎
‎
মাওলানা নাসির উদ্দিন যুগ্মসাধারণ সম্পাদক ফুলপুর উপজেলা শাখা
‎বাংলাদেশ খেলাফত মজলিশ
‎
মাওলানা মোঃ ফারুক হোসাইন সাংগঠনিক সম্পাদক ফুলপুর উপজেলা শাখা বাংলাদেশ খেলাফত মজলিস
‎
‎ মাওলানা আহমদ উল্লাহ আহবায়ক বাংলাদেশ শ্রমিক মজলিস ফুলপুর উপজেলা শাখা বাংলাদেশ খেলাফত মজলিস
বাংলাদেশ খেলাাবত মজলিস ফুরপুর উপজেলা শাখা
মাওলানা মোঃ আনিস রহমান সাধারণ সম্পাদক ফুলপুর উপজেলা শাখা বাংলাদেশ খেলাফত
‎ মাওলানা নাসির উদ্দিন যুগ্মসাধারণ সম্পাদক ফুলপুর উপজেলা শাখা
‎বাংলাদেশ খেলাফত মজলিশ
মাওলানা মোঃ ফারুক হোসাইন সাংগঠনিক সম্পাদক ফুলপুর উপজেলা শাখা বাংলাদেশ খেলাফত মজলিস
‎ মাওলানা আহমদ উল্লাহ আহবায়ক বাংলাদেশ শ্রমিক মজলিস ফুলপুর উপজেলা শাখা বাংলাদেশ খেলাফত মজলিস
এছাড়া ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category