• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

পোরশার মোবারক হোসেন প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করলেন উপ-সচিব এরশাদ হোসেন

দিনকাল বিডি / ১৫০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় প্রতিষ্ঠিত মোবারক হোসেন প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব মো: এরশাদ হোসেন খান। তিনি সোমবার সরজমিনে বিদ্যালয়টি পরিদর্শন করেন। সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মওদুদ আহম্মেদ জানান, প্রতিবন্ধীদের সেবা ও শিক্ষা দেওয়ার লক্ষ্যে উপজেলার নিতপুর শোভাপুরে ২০১৩ সালে প্রতিষ্ঠা করা হয়। প্রথম অবস্থায় ৬৩জন প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী নিয়ে এর কার্যক্রম চালু হলেও বর্তমানে ছাত্র-ছাত্রীর সংখ্যা-৩২০ জন। শিক্ষক কর্মচারী সংখ্যা-১২জন। ২০২০ সালে বিদ্যালয়টির স্বীকৃতি ও এমপিও ভুক্তির জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ এরশাদ হোসেন খান বিদ্যালয়টি পরিদর্শন করেন এবং ব্যবস্থা নিবেন বলে জানান। এসময় নওগাঁ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর-মোহাম্মদ, সংশ্লিষ্ট বিদ্যালয়ের সভাপতি ও ইউএনও সালমা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, প্রধান শিক্ষক মওদুদ আহম্মেদ, প্রতিষ্ঠাতা শাহজাহান আলী মাষ্টার, সহ সকল কর্মচারী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category