• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল

দিনকাল বিডি ২৪ / ১৪৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

​রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার আটটি ইউনিয়নের মাঠজুড়ে এখন আগাম পাকা রোপা-আমন ধানের সুবাস বইছে।যতদূর চোখ যায়,সোনালী ধানের শীষে চারপাশ এক অন্যরকম রূপ ধারণ করেছে।

কৃষকের মাথার ঘাম পায়ে ফেলার পরিশ্রমে এবার আমন ধানের বাম্পার ফলনের জোরালো সম্ভাবনা দেখা দিয়েছে। শেষ মুহূর্তে বড় ধরনের কোনো রোগবালাই না থাকায় মাঠজুড়ে চলছে আগাম পাকা ধান কাটা-মাড়াইয়ের উৎসবমুখর পরিবেশ।

​উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১৯ হাজার ৭০ হেক্টর জমিতে রোপা-আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে মিরাট, গোনা ও সদর ইউনিয়নের কিছু নিচু জমিতে বন্যার পানি আটকে থাকায় সামান্য কম জমিতে আবাদ হয়েছে শেষ পর্যন্ত প্রায় সাড়ে ১৮ হাজার হেক্টর জমিতে ধান চাষ সম্পন্ন হয়েছে।

​ফলন ভালো হওয়ার পেছনে অনুকূল আবহাওয়া ছাড়াও আধুনিক সেচ ব্যবস্থাপনার বড় ভূমিকা রয়েছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ২৫৭টি গভীর নলকূপ, ২০৮টি বিদ্যুৎচালিত ব্যক্তিগত পাম্প এবং নদী থেকে সেচ দেওয়ার জন্য ৪০টি এলএলপি পাম্পের মাধ্যমে আবাদি জমিতে নিরবচ্ছিন্ন সেচ সরবরাহ করা হয়েছে।

এছাড়া সঠিক সময়ে চারা রোপণ,সার সংকট না থাকা এবং পর্যাপ্ত সেচ সুবিধা পাওয়ায় ক্ষেতের অবস্থা অত্যন্ত সন্তোষজনক।​উপজেলার একডালা ইউনিয়নের ঘোলাপুকুর (চকারপুকুর) গ্রামের কৃষক মো. আনিছার রহমান প্রামাণিক জানান, আমি এবার ১৯ বিঘা জমিতে আগাম জাতের বি-৯০ ধান লাগিয়েছি।

ধানগুলো পেকে যাওয়ায় ইতোমধ্যে কাটা শুরু করেছি। আবহাওয়া ভালো থাকায় জমিতেই ধানসহ খড় শুকানো হচ্ছে।এখনো মাড়াই শুরু করিনাই খর গুলো শুকাইলে ধান খলিয়ানে উঠিয়ে মাড়াই শুরু করবো।আশা করছি,এবার বেশ ভালো ফলন পাব।​উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা.মোস্তাকিমা খাতুন বলেন,বন্যাজনিত কারণে কিছু জমি লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ হলেও সার্বিক পরিস্থিতি অত্যন্ত আশাব্যঞ্জক।

কৃষকদের সঠিক সময়ে চারা রোপণের পরামর্শ দেওয়া, নিবিড় পর্যবেক্ষণ,সার ও কীটনাশকের সুষম ব্যবহার নিশ্চিত করতে আমরা গ্রামে গ্রামে উঠান বৈঠকের পাশাপাশি কৃষকদের আগাম জাতের ধান লাগানোর জন্য উদ্বুদ্ধ করেছি । যার ফলে কৃষরা আগাম জাতের ধান লাগিয়েছে যাতে করে এই ধান কাটার পর আলু শরিষা লাগাতে পারে। অনেক কৃষক আলু এবং শরিষা আগানোর জান্য আগাম জাতের ধান লাগিয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার রাণীনগর উপজেলায় আমন ধানের বাম্পার ফলন হবে বলে আশা করছি বলছেন এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category