• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে হবে-এমপি হেলাল

দিনকাল বিডি / ১৫৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টারঃ- নওগাঁর রাণীনগরে রাণীনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১১ টায় অত্র প্রতিষ্ঠান চত্বরে এসএসসি ২০২৩ পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সাহাদাত হুসেইন এর সভাপতিত্বে রাণীনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোছাঃ চাঁদ আক্তার বানুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন,

নওগাঁ -০৬(আত্রাই-রাণীনগর) এর স্থানীয় সংসদ সদস্য,শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল।

তিনি বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আগামী দিনের স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে হবে।এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠে সেটাই আমাদের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকারের মূল লক্ষ্য।

আজ মঙ্গলবার দুপুরে রাণীনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি বিদায়ী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি হেলাল এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন,রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রউফ দুলু,মহিলা ভাইস-চেয়ারময়ান মোছাঃ ফরিদা পারভীন,রাণীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category