• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রামপালে নারী নির্যাতনের অভিযোগে আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান বাবুলের বিরুদ্ধে সংবাদ সম্মলন

দিনকাল বিডি / ১৮১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

বাগেরহাট প্রতিনিধি ||
বাগেরহাটের রামপালে ইউপি চেয়ারম্যান বাবুলের বিরুদ্ধে হাওয়া বেগম (৫২) নামের এক নারীকে ডেকে নিয়ে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে বুধবার দুপুরে রামপাল সদরের একটি বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী হাওয়া বেগমের ভাই আবেনূর রহমান।

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে তিনি জানান, উপজেলার পেড়িখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বাবুল, আবেনূরের বোন হাওয়া কে ডেকে নিয়ে শারিরীকভাবে নির্যাতন করেন। তিনি জানান যে, তার ভাগিনা এবং শারিরীক নির্যাতনের শিকার হাওয়া বেগমের পুত্র শেখ রোমেল আহম্মদের নামে পেড়িখালী ইউনিয়নের রোমজাইপুর গ্রামের মো. আলমগীর হোসেন, একই গ্রামের মুকুল, চেয়ারম্যানের কাছে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযাগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে আমার বোন হাওয়া বেগমকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রাম পুলিশ পাঠিয়ে পরিষদে ডেকে নেয়। আমার বোন চেয়ারম্যানকে জানান যে, তার পুত্র বাড়িতে নেই। এই বলায় চেয়ারম্যান আমার বোনের উপর উত্তেজিত হয়ে বেধড়ক মারপিট শুরু করেন। শারিরীক নির্যাতনের কারণে আমার বোন মাটিতে পড়ে গলে চেয়ারম্যান নিজেই তাকে শ্লীলতাহানী ঘটায় এবং হুমকি প্রদান করে বলে তোর পুত্রকে যদি এনে না দিস তাহলে তোকে পরিষদে আটকে রাখবো এবং আলম ও মুকুলের সহযাগিতায় প্রায় ৩/৪ ঘণ্টা তালাবদ্ধ একটি রুমে আটকে রেখে আমার বোনের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান। ঘটনার এক পর্যায়ে চেয়ারম্যানের অমানবিক নির্যাতনের ফলে আমার বোন অচেতন হয়ে পড়ে। তারপর স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে এ ভর্তি করা হয়। আমি তদন্তপূর্বক এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।

অভিযোগের বিষয়ে পেড়িখালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম বাবুলের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category