• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময় মান্দায় স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর নেওয়ার পর এবার যুবকের বিরুদ্ধে ‘ধর্ষণচেষ্টার’ নাটক সাজিয়ে জেলে পাঠানোর অভিযোগ

নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

দিনকাল বিডি ২৪ / ১১ Time View
প্রকাশঃ শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

৪৯ নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষিত প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির সদস্যবৃন্দ সংসদ সদস্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে এমপির ব্যক্তিগত বাসভবনের চেম্বারে গিয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা রেজাউল ইসলাম মন্টু, মকবুল হোসেন (৪), তৈয়ব আলী, কার্যকরী কমিটির সভাপতি আব্দুল হাসিব, সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক, সহ-সভাপতি আবুল কালাম আযাদ, সাধারণ সম্পাদক আসলাম আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক অরুন কুমার, সাংগঠনিক সম্পাদক মকলেসুর রহমান, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক নওসেদুর রহমান, সদস্য ইসমাইল,মোজাহার আলী, মামুনুর রশিদ, মোজাম্মেল হক ও আতাউর রহমান।
শুভেচ্ছা বিনিময় শেষে প্রসাদপুর দলিল লেখক সমিতি চত্বরে সাবেক সভাপতি রেজাউন নবী চঞ্চল ও সাধারণ সম্পাদক মাহবুব আলমসহ অন্যান্য সদস্যদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময়, কোলাকুলি এবং দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। এ সময় একটি মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়, যেখানে বর্তমান দায়িত্বপ্রাপ্তরা সততার সঙ্গে মিলেমিশে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাশাপাশি এমপি মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে প্রসাদপুর দলিল লেখক সমবায় সমিতি লিমিটেডের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে ১৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি এবং তিন সদস্যের একটি উপদেষ্টা পরিষদ অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে প্রসাদপুর দলিল লেখক সমবায় সমিতির কার্যক্রম নিয়ে বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অব্যবস্থাপনার অভিযোগ পাওয়া যাচ্ছিল। সাধারণ সদস্যদের মাঝেও বর্তমান কমিটির কার্যক্রম নিয়ে তীব্র অসন্তোষ বিরাজ করছিল। সার্বিক পরিস্থিতি ও সদস্যদের স্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন অনুমোদিত কমিটিকে সমিতির নিয়মকানুন ও গঠনতন্ত্র অনুযায়ী কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সমিতির সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করার জন্য উপজেলা সমবায় কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল হাসিব। কমিটিতে অন্যান্যদের মধ্যে সিনিয়র সহসভাপতি পদে মোজ্জামেল হক, সহসভাপতি পদে আব্দুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক পদে আসলাম আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক পদে অরুণ কুমার, সাংগঠনিক সম্পাদক পদে মকলেছুর রহমান এবং দপ্তর সম্পাদক পদে আমিনুল ইসলাম নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে সংশোধীত আকারে সহ-সাংগঠনিক সম্পাদক নওসেদুর রহমান এবং সদস্য পদে আতাউর রহমানের নাম যুক্ত করা হয়েছে। যেখানে এমপি নিজে সিল ও স্বাক্ষর দিয়েছেন।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রাখা হয়েছে ইসমাইল হোসেন, ইসরাফিল আলম, মোজাহার আলী, মামুনুর রশিদ, আল আমিন (১) ও মোজাম্মেল হককে। অন্যদিকে, তিন সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদে মনোনীত হয়েছেন রেজাউল করিম মন্টু, মকবুল হোসেন ও তৈয়ব আলী।
গণবিজ্ঞপ্তিতে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু নতুন কমিটিকে স্বচ্ছতা ও নিয়মতান্ত্রিক উপায়ে সমিতির কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। পাশাপাশি আগামীতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category