আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির উথরাইল উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সান্তাহার ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এরশাদুল হক টুলু। গতকাল সোমবার দুপুরে ওই বিদ্যালয় অফিস কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজের সভাপতিত্বে নির্বাচিত অভিভাবক সদস্য শিক্ষক প্রতিনিধি ও বিদ্যুতশাহিদের ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ,অভিভাবক সদস্য রুহুল আমিন, এসএম হাসান ইমাম, বিদ্যুত হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য নিপা বানু, শিক্ষক প্রতিনিধি মোকছেদ আলী, রাহান আলী, সারমিন নাহার প্রমুখ।