• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

শেরপুরের শ্রীবরদীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৫৫ Time View
প্রকাশঃ বুধবার, ২৯ মার্চ, ২০২৩

শেরপুর প্রতিনিধি

“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদক, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্য বিবাহ, পানিতে ডুবে ও বিদ্যুৎস্পষ্ট হয়ে অপমৃত্যু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে শ্রীবরদী থানা পুলিশের আয়োজনে বুধবার (২৯ মার্চ) বিকালে গড়জরিপা ইউনিয়নের চাউলিয়া মাদরাসা মাঠে এ বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস। ওসি (তদন্ত) নাঈম মোহাম্মদ নাহিদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন আবু বকর সিদ্দিক, সহকারী পুলিশ সুপার নালিবাড়ী সার্কেল রায়হানা ইয়াসমিন, গড়জরিপা ইউপি চেয়ারম্যান এম এ জলিল, জেলা কৃষকলীগ সভাপতি আব্দুল কাদির, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category