• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ফকিরহাটে বিএনপি-জামায়াতের পাঁচ নেতাকর্মী আটক

দিনকাল বিডি / ১৪৫ Time View
প্রকাশঃ বুধবার, ২৯ মার্চ, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ||

বাগেরহাটের ফকিরহাটে নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, আটক ব্যক্তিরা হলেন আ. সামাদ শেখ (৪০), মহসিন শেখ (৪০), মো. রিপন (৪৫), খান লিয়াকত আলী (৫০) ও দেলোয়ার হোসন (৪২)। আটককৃতরা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বুধবার (২৯ মার্চ) সকালে আটককৃতদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি জানান, থানায় পূর্বের করা নাশকতা মামলায় তাদের আটক করা হয়েছে। ওই মামলার বাকী আসামিদেরকেও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে বলে তিনি জানান। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category