• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

মোল্লাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

দিনকাল বিডি / ১৮৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

বাগেরহাট প্রতিনিধি।।
“দুর্যোগে আগাম সতর্কবার্তা-সবার জন্য কার্যব্যবস্থা” এ প্রতিপাদ্যের আলোকে বাগেরহাটের মোল্লাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২২ ইং উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ও ব্যাপ্টিষ্ট এইড (বিবিসিএফ)’র স্বতস্ফুর্ত অংশগ্রহণে বৃহস্পতিবার সকাল ১১টায় এ র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে এক র‌্যালি বিভিন্ন সড়ক ঘুরে শুরুর স্থল উপজেলা পরিষদ চত্বরের জাতির পিতার প্রতিকৃতির পাদদেশে ফিরে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা।
উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম, অধ্যক্ষ এল জাকির হোসেন, যুব ইন্নয়ন কর্মকর্তা এস এম মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান সিকদার উজির আলী, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category