• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

কুড়িগ্রামে ছিনতাই হওয়া চারটি অটোরিক্সা উদ্ধার: গ্রেফতার- ৩

দিনকাল বিডি / ১৪৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে ছিনতাই হওয়া চারটি অটোরিক্সা উদ্ধার করে ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ২৯ অক্টোবর ২২ইং তারিখে অপরাধীরা যাত্রীবেশে জেলা পরিষদ মার্কেটের সামন হতে বেলগাছা ইউনিয়নের নীলকণ্ঠ গ্রামের রুহুল আমিনের অটো উলিপুর যাওয়ার জন্য রিজার্ভ নেয়। পরে তারা অটো চালক রুহুল আমিন এর সাথে মিষ্টি কথাবার্তা বলে ঘনিষ্ঠতা বাড়িয়ে কৌশলে বিভিন্ন স্থানে ঘুরিয়ে কুড়িগ্রাম থানাধীন যতিনেরহাট এলাকায় নিয়ে আসে। পরে অপরাধীরা টাকা নেয়ার কথা বলে অটো চালক রুহুল আমিনকে অটো নিকট থেকে সরানোর নিমিত্ত্বে প্রতারণা আশ্রয় নিয়ে কৌশলে পাশের চায়ের দোকানে নিয়ে গিয়ে প্রতারণা মূলক ভাবে অটোটি আত্মসাৎ করে। এ ঘটনায় একটি মামলাটি রুজু করা হয়। পরবর্তীতে মামলাটির তদন্তকারী অফিসার এসআই (নিঃ) মোঃ আব্দুল কাদের মামলার রহস্য উদ্ঘাটনের জন্য তথ্য উপাত্ত সংগ্রহ করতে থাকেন, পাশাপাশি কুড়িগ্রাম থানার একটি চৌকশ টিমের সাহায্যে লালমনিরহাট সদরের রামজীবন এলাকার আজিজুল ইসলাম (৩২)কে লালমনিরহাট থানার বড়বাড়ী এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আজিজুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করে চক্রের আরো সদস্যদের সনাক্ত করা হয় এবং পরবর্তীতে কুড়িগ্রাম থানার টিম ভূরুঙ্গামারী থানাধীন চর ভূরুঙ্গামারী এলাকা থেকে গত ১০ এপ্রিল ভোর বেলা চক্রের অপর সদস্য ভূরুঙ্গামারী ইসলাম পুরের মোঃ শফিউল আলম (৩০), মোঃ খলিলুর রহমান (৩৯)কে গ্রেফতার করে তাদের হেফাজত থেকে ৪টি চোরাই অটোরিক্সা উদ্ধার করা হয়।

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, অটো ছিনতাইয়ের ঘটনায় জড়িত যেই থাকুন না কেনো তাদের আইনের আওতায় আনতে বদ্ধপরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

—


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category