• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

সুন্দরগঞ্জে চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

দিনকাল বিডি / ১২৯ Time View
প্রকাশঃ বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে নানাবিধ দুর্নীতির অভিযোগ তুলেছেন ইউনিয়ন পরিষদের দশ জন ইউপি সদস্য। জেলা প্রশাসক ও উপজেলা নিবার্হী অফিসার বরাবর লিখিত অভিযোগে ইউপি সদস্যগণ জানান, নির্বাচিত হওয়ার থেকে চেয়ারম্যান মোজাহারুল ইসলাম মুকুল সচিব মিজানুর রহমানের সাথে আতাত করে পরিষদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করে আসছেন।

বিধি মোতাবেক ইউপি সদস্যদের সমন্বয় বিভিন্ন পরিষদের কমিটি গঠন করার বিধান রয়েছে। গঠিত কমিটির সিন্ধান্তের রেজুলেশন মোতাবেক যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে। কিন্তু চেয়ারম্যান শুধু মাত্র এনজিও পরিচালিত চারটি ষ্টাডিং কমিটি গঠন করেছে। মাতৃত্বকালিন ভাতার তালিকা ইউপি মেম্বারগণের রেজুলেশন ছাড়া জমা দিয়েছে। ইউনিয়ন পরিষদে নতুন উদ্যোক্তা নিয়োগ দিয়েছে। পরিষদের বিভিন্ন হাট বাজারের রাজস্ব চেয়ারম্যান একাই আত্মাসাত করেছে। এছাড়া বিভিন্ন উন্নয়ন সহায়তা তহবিল সচিবের মাধ্যমে ভূয়া রেজুলেশন দেখিয়ে উত্তোলন পূর্বক তা আত্মাসাত করে আসছে।

প্যানেল চেয়ারম্যান ও ইউপি মেম্বার মামুনুর রশিদ জানান, চেয়ারম্যান ও সচিব ইউনিয়ন পরিষদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করে আসছেন। যে কোন বরাদ্দ নামে মাত্র বিভাজন করে চেয়ারম্যান একাই তা বাস্তবায়ন করে আসছেন। এছাড়া তিনি ইউনিয়ন পরিষদের সরকারি জায়গা নিয়ে জনসাধারণকে মামলার আসামি করে আদালতে মামলার খরচ দেখে বিভিন্ন উৎসের টাকা আত্মাসাত করে আসছেন।

চেয়ারম্যান ও সচিব অভিযোগ সমুহ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করে বলেন ইউপি সদস্যগণ বেশি সুবিধা চায়। সেটি না দেয়ায় তারা অভিযোগ করেছে।

উপজেলা নিবার্হী অফিসার ( চলতি দায়িত্ব) মাসুদুর রহমান জানান, জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category