• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

ট্রেনে কাটা পড়ে একই দিন দুই নারীসহ তিনজনের মৃত্যু

দিনকাল বিডি / ১৪১ Time View
প্রকাশঃ রবিবার, ৭ মে, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানা এলাকায় একই দিন ট্রেনে কাটা পড়ে দুই নারীসহ তিন জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল রোববার (৭ মে) সকালে বগুড়ার সোনাতলা, তালোড়া এবং দুপুরে জয়পুরহাট জেলার আক্কেলপুর স্টেশনের পাশে এই দুর্ঘটনা গুলো ঘটে । এসব ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় পৃথক তিনটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে ।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন জানান, গত রোববার সকাল সাতটার দিকে বগুড়ার তালোড়া স্টেশনে বোনারপাড়াগামী পদ্মরাগ ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে পড়ে গিয়ে কহিনুর বেগম (৫৫) নামের এক নারী মারা যান। সে বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম এলাকার আমজাদ হোসেনের স্ত্রী। অপরদিকে একই ট্রেনে সকাল আটটার দিকে সোনাতলা স্টেশনের পাশে তানজিলা আক্তার (৩০) নামের এক নারী ট্রেনে কাটা পড়ে মারা যান । তিনি সোনাতলা উপজেলার হাফেজ উদ্দীনের মেয়ে । একই দিন দুপুরে জয়পুরহাট জেলার আক্কেলপুর স্টেশনের আউটার সিগনালের পাশে অজ্ঞাত পরিচয় এক ব্যাক্তি (৪০) কোন একটি ট্রেনে কাটা পড়ে মারা যায়। দুই নারীর মরদেহ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং অপর অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্ততি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category