• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

কুষ্টিয়ায় বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

দিনকাল বিডি ২৪ / ৯৮ Time View
প্রকাশঃ রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় সদর উপজেলায় বাসের চাপায় নয়ন ইসলাম (২৫) ও রনি ইসলাম (২৬) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মিজানুর রহমান (২৭) নামে গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শনিবার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া গ্রামের বাসিন্দা নয়ন ইসলাম (২৫) এবং লাগোয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচারা গ্রামের রনি ইসলাম (২৬)। তারা কুষ্টিয়ার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

গুরুতর আহত মিজানুর রহমানকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আরদেশ আলী বলেন, ‘নিহত দুজন শহরতলীতে অবস্থিত বেসরকারি প্রতিষ্ঠান কিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেডে কর্মরত ছিলেন। পাশাপাশি গ্রামে বাড়ি হওয়ায় একসঙ্গে তিনজন সকালে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন।

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল এলাকায় রংসাইড দিয়ে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা খুলনাগামী গড়াই পরিবহনের বাসের সঙ্গে ধাক্কা লেগে পিষ্ট হয়ে নয়ন ও রনি ঘটনাস্থলেই মারা যান। তবে মোটরসাইকেলের পেছনের সিটে থাকা অপর আরোহী মিজানুর রহমান অক্ষত রয়েছেন।

এ বিষয়ে কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ধাক্কা দেওয়া বাসটির বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category