• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

সান্তাহারে আমবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

দিনকাল বিডি / ১৪০ Time View
প্রকাশঃ রবিবার, ১৪ মে, ২০২৩

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহার পৌরসভা এলাকার একটি আম বাগান থেকে হৃদয় প্রামানিক (২৫) নামের এক যুবকের লাল গামছা দিয়ে ঢাকা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার সান্তাহার পৌর এলাকার বশিপুর আদর্শপাড়ার উজ্জল প্রামানিকের ছেলে। গতকাল রোববার (১৪ মে) বিকেল ৪ টায় সান্তাহার জনৈক দীপেনের আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করে সান্তাহার ফাঁড়ি পুলিশ।

স্থানীয়রা জানান, গত রোববার দুপুরে সান্তাহার বশিপুর আদর্শপাড়ার হৃদয় প্রামানিকের মরদেহ পৌরসভা এলাকায় জনৈক দীপেনের আমবাগানে উত্তর মুখি অবস্থায় লাল গামছা দিয়ে ঢাকা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এরপর বিকেল ৪টায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হৃদয় প্রামানিকের মরদেহ উদ্ধার করে।

সান্তাহার ফাঁড়ির উপ পরিদর্শক রকিব হোসেন জানান, কোন নেশাজাতীয় দ্রব্য পানে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়া গেলে তার প্রকৃত মৃত্যুরহস্য জানা যাবে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category