• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

গলাচিপায় দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনকাল বিডি / ১৪৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় দৈনিক যায়যায়দিনের ১৮ বছরে পদার্পণ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র‌্যালি শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দৈনিক যায়যায়দিনের গলাচিপা প্রতিনিধি রিয়াদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র সুশীল চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের গলাচিপা প্রতিনিধি সাজ্জাদ আহমেদ মাসুদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঠিকাদার মো. রিপন মৃধা, দৈনিক আজকের বার্তার জেলা প্রতিনিধি শামীম আহমেদ, দৈনিক বাংলাদেশ বুলেটিনের গলাচিপা প্রতিনিধি সঞ্জিব দাস, আব্দুল গণি স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রুসেল, ব্যবসায়ী মো. লিপু মিয়া, মো. পিন্টু মৃধা, শ্যামল শীল, তুষার সরকার, আবুল কালাম প্রমুখ। আলোচনা শেষে সেখানে কেক কাটা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category