জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের গোপালপুর গ্রামের রইস উদ্দিনকে জেলা জামায়াতের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়। সোমবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার আমীর ও জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাইদ ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ও নগদ অর্থ প্রদান করেন ।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি ও জয়পুরহাট সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাসিবুল আলম লিটন, ভাদসা ইউনিয়নের সমাজকর্মী ও তরুণ উদ্যোক্তা প্রকৌশলী মোঃ আব্দুল বাতেন, ভাদসা ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ লুৎফর রহমান, আঃ খালেকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জেলা আমীর ফজলুর রহমান ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন আমরা মহান আল্লাহ্ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি এই ক্ষতিগ্রস্ত পরিবার যেন শীঘ্রই তাদের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হন ।