• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

রামপালে জটিল রোগীদের মাঝে সমাজসেবা দপ্তরের চেক বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১২২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচীর আওতায় সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত চেক বিতরণ করেছেন বাগেরহাটের রামপাল উপজেলা সমাজসেবা দপ্তর। ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হার্টের ত্রুটি ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে এই চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১১ টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের কক্ষে রামপাল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপকার ভোগীদের মাঝে এই চেক বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, প্রেসক্লাব রামপাল এর সাধারণ সম্পাদক সুজন মজুমদার প্রমূখ। এককালীন সহায়তা হিসাবে মোট ২২ জন ব্যক্তির মাঝে ৫০ হাজার টাকা করে মোট ১১ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category