বুলবুল আহমেদ , আদমদীঘি বগুড়া প্রতিনিধি: বগুড়ার সান্তাহার পুলিশ ফাঁড়ি কর্তৃক অনুষ্ঠিত হয় বিট পুলিশিং সভা। বিকেল ৪ টার পরে সান্তাহার পৌর এলাকার ১ নং ওয়ার্ডের বশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হয় এই আলোচনা সভা।
বিট পুলিশশিং সভায় পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল কাদের জিলানী। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সান্তাহার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রকিব হোসেন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ বাচ্চু, সাধারণ সম্পাদক শ্রী তাপশ সহ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে যোগাদান করেন অত্র এলাকাবাসী।
এসময় বক্তারা মাদক, বাল্য বিবাহ, জুয়া, চুরি,আত্মহত্যা, ধর্মীয় বিষয়, এবং ৯৯৯ সেবা সহ পুলিশের সহযোগিতা, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার , ইভটিজিং ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।