বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটে “স্থানীয় পর্যায়ে এসডিজি বাস্তবায়নে সরকারি-বেসরকারি সহযোগিতা ও সমন্বয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ অক্টোবর) দুপুরে এ্যাসোসিয়েশন অব ডেভলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ (এডাব) এর আয়োজনে বাগেরহাট শহরের যদুনাথ স্কুল এ্যান্ড কলেজ মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তব্য দেন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দকার আসিফ উদ্দিন রাখী, এডাবের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মোঃ রেজাউল করিম, সাংবাদিক বাবুল সরদার, বাগেরহাট জেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যাড. লুনা সিদ্দিকি, এডাব বাগেরহাটের আহবায়ক রনজিত কুমার বিশ্বাস, সদস্য সচিব হেমায়েত হোসেন খোকন, উন্নয়ন কর্মী মোঃ মঞ্জুরুল ইসলাম প্রমুখ।
সভায় স্থানীয় পর্যায়ে এসডিজি বাস্তবায়নে সরকারি-বেসরকারি সহযোগিতা ও সমন্বয় সাধণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও করনীয় নির্ধারণ করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে আরও বেশি স্বচ্ছতার সাথে কাজ করার তাগিদ দেন বক্তারা।
সেমিনারে বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনি পেশার প্রতিনিধিরা অংশগ্রহন করেন। #