জিল্লুর রহমান রতন, জামালপুর :
জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ গ্রাম থিয়েটারের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ আগস্ট) জেলার মাদারগঞ্জ উপজেলার মোসলেমাবাদ এলাকায় চারণ থিয়েটার এর আয়োজন করে।
সম্মেলনে জেলার মেলান্দহের শহীদ সমর থিয়েটার, ভোরহলো মেলান্দহ, টুপকার চর থিয়েটার, জামালপুরের নাট্যনীড়, মাদারগঞ্জের চারণ থিয়েটার ও ভোরহলো সাংস্কৃতিক বিদ্যালয়সহ মোট ৬টি সংগঠন অংশগ্রহণ করে।
বাংলাদেশ গ্রাম থিয়েটারের আঞ্চলিক সমন্বয়কারী ও চারণ থিয়েটারের সভাপতি সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি মন্ডলীর সদস্য ও বিশিষ্ট নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়কারী ও মেলান্দহ শহীদ সমর থিয়েটারের সাধারণ সম্পাদক রেজাউল করিম লেবু, সভাপতি আব্দুল্লাহ মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার হারুনুর রশিদ, নাট্যাভিনেতা মো. শাজাহান শিকদার, মাদারগঞ্জ সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোখছেদুর রহমান বেলাল।পরে চারণ থিয়েটারের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ সিদ্দিকী লেলিন এর সঞ্চালনায় স্ব-স্ব সংগঠনের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন চারণ থিয়েটারের সহ-সভাপতি ফররুখ আহম্মেদ উজ্জ্বল, ভোর হলো সাংস্কৃতিক বিদ্যালয়’ মাদারগঞ্জের সাধারণ সম্পাদক জি.বি.এম রুবেল আহম্মেদ, টুপকারচর থিয়েটারের সভাপতি মমিনুল ফারাজী, নাট্যনীড়ের অনুষ্ঠান বিষয়ক সম্পাদক তৌহিদুর রহমার রামীম প্রমূখ।
এর আগে আয়োজক সংগঠন চারণ থিয়েটারের নেতৃত্বে বিভিন্ন নাট্য সংগঠন হতে আগত সম্মেলনে অংশগ্রহনকারী নাট্যকর্মীগণ বর্নাঢ্য শোভাযাত্রায় অংশ নেন। #