• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নাচোলে শহিদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত

দিনকাল বিডি ২৪ / ১৭১ Time View
প্রকাশঃ শনিবার, ৫ আগস্ট, ২০২৩

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার-চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। আজং শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরের প্রবেশ দ্বারে শহিদ শেখ কামালের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও থানা পুলিশের পক্ষ থেকে পৃথক পৃথক পুস্পস্তবক অর্পণ, বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ করা হয়। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে আলোচনাসভা ও স্মৃতিচারণ করা হয়। স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) সবুজ হাসান, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নী, উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরাম ও নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মম হত্যান্ডে নিহতদের রুহের মাগফিরাত কামনা কার হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category