• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

কুড়িগ্রামে বিট পুলিশিং সার্ভিস আওয়ারে ৬০ জনকে সেবা প্রদান

দিনকাল বিডি ২৪ / ১৫২ Time View
প্রকাশঃ সোমবার, ৭ আগস্ট, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে মাসিক বিট পুলিশিং প্রায়োরিটি সার্ভিস আওয়ারে ৬০ জনকে তাৎক্ষণিক পুলিশী সেবা প্রদান করা হয়েছে।

সোমবার(৭ আগস্ট) বিট পুলিশিং সার্ভিস আওয়ারে কুড়িগ্রামের ৯ টি উপজেলায় ৭২ টি ইউনিয়ন পরিষদের ও তিনটি পৌরসভায় অবস্থিত বিট পুলিশিং কার্যালয়ে স্ব স্ব অধিক্ষেত্রের পুলিশ অফিসারবৃন্দ অদ্য সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবস্থান করেন। বয়স্ক, নারী, শিশু ও অন্যান্যভাবে সক্ষম মানুষদের সেবা নিশ্চিত করার জন্য ‘বাড়ির কাছে পুলিশ’ প্রত্যয়ে প্রতিমাসে সকল ইউনিয়ন পরিষদে অবস্থিত বিট অফিসে সুনির্দিষ্ট একটি সময়ে সকল বিট অফিসার অবস্থান করেন।
৯ টি উপজেলার ১১ টি থানা,৩ টি পৌরসভার সকল কার্যালয়ের ৭৮ টি বিটে আজ প্রায় ২৫০ নাগরিক পুলিশি সেবা ও পরামর্শ গ্রহনের জন্য আসেন। তন্মধ্যে প্রায় ৬০ জনকে তাৎক্ষণিক পুলিশ ক্লিয়ারেন্স, পুলিশ ভেরিফিকেশন, জিডি, নন-এফআইআর সেবাসহ মামলা সংক্রান্ত বিষয়ে নানাবিধ পরামর্শ প্রদান করা হয়। ক্ষেত্রমতে সংশ্লিষ্ট আইনী পদক্ষেপ বা প্রতিকারের জন্য সংশ্লিষ্ট অফিসে রেফার করা হয়।

মাসিক ভিত্তিতে আয়োজিত আজকের কুড়িগ্রাম বিট পুলিশিং প্রায়োরিটি স্পেশাল সার্ভিস আওয়ার কার্যক্রমে কুড়িগ্রাম সদরের বিভিন্ন বিটে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ. কে. এম. ওহিদুন্নবী। এছাড়াও উলিপুর ও চিলমারী থানার বিটসমূহে উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, ভূরুঙ্গামারী ও কচাকাটা থানার বিটসমূহে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মোর্শেদুল হাসান পিপিএম সহ স্ব স্ব থানার অফিসার ইনচার্জবৃন্দ ও বিট অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category