বাগেরহাট প্রতিনিধি ।।
কচুয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শেখ হেলাল উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
(বুধবার)বিকাল ৪টায় কচুয়া হাজেরা খাতুন হেলথ কেয়ার লিমিটেডের নির্ধারিত সম্মেলন কক্ষে আলোচনা সভা ও ফ্রী ক্যাম্প অনুষ্ঠিত হয়।
হাজেরা খাতুন হেলথ কেয়ার লিমিটেডের চেয়ারম্যান (সাবেক উপসচিব) স্বপন কুমার মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্রী মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন( বিএমএ) এর সাধারন সম্পাদক ও বাগেরহাটে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ মোশাররফ হোসেন,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফিরোজ আহমেদ,কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএ ডাঃ আ,স,ম মাহবুবুর রহমান,বাগেরহাট সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিক বিভাগ)এর ডাঃএসএম শাহনেওয়াজ।
এছারা উপস্থিত ছিলেন কচুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিকদার হাদিউজ্জামান,কচুয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক কাজী সাইদ,কচুয়া উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক সূর্য্য চক্রবর্তী,সাংবাদিক উজ্বল কুমার দাস,হাজেরা খাতুন হেলথ কেয়ার লিমিটেডের এডমিন সিকদার মইনুল ইসলাম,এমডি মোঃ রাকিবুল হাসান,পরিচালক মোঃ রাহাতুল ইসলাম ও মোঃ জাহিদুল ইসলাম প্রমূখ।
এদিন ফ্রী মেডিকেল ক্যাম্পের চিকিৎসক হিসাবে দায়িত্ব পালন করেন ডাঃ মোশাররফ হোসেন,ডাঃএসএম শাহনেওয়াজ,বীনা রানী ভক্ত। #