• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

পোরশায় মুক্তিযোদ্ধা ডা: বশিরুল হক স্মরণ সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৩২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন এমপিএ ডা: শাহ্ বশিরুল হক চৌধুরীর ৩৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার বিকালে পোরশা বাজার আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণসভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহসভাপতি এবং ডা: বশিরুল হকের নাতি অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন তেতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ্ শাহ। সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক ফারুক মিয়ার উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু হেনা মোস্তফা কামাল বাদল, যুগ্ম সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ফজলুল হক শাহ্ চৌধুরী, সাবেক সহসভাপতি ওবাইদুল্লাহ শেখ, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ শাহ্ চৌধুরী, ছাওড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফখরুদ্দিন আলী আহমেদ, সাবেক যুবলীগ সহসাধারন সম্পাদক আবু রাইহান মুন্না ও সাংগঠনিক সম্পাদক ফুয়াদ মাহমুদ চৌধুরী, সেচ্ছাসেবকলীগের আহবায়ক আবু হাফিজ সহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category