মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার-চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাল্য বিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধ, শিশু-কিশোরীদের জীবনমান উন্নয়ন ও ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনগণের অংশগ্রহণমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে ও নাচোল পৌরসভার বাস্তবায়নে পৌর মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমিনের সভাপতিত্বে এ মতবিনিময়সভা অুষ্ঠিত হয়। পৌরসভার লাইসেন্স পরিদর্শক আহসান হাবিবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবারগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক(উপ-সচিব) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ ওরাও। এসময় অন্যান্যে মাঝে বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, সহকারী কমিশনার(ভূমি) সবুজ হাসান, নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু ও মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নী, মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আসাদুর রহমান বিপ্লব, সাংবাদিক এমএকে.জিলানী ও নারীনেত্রী রঞ্জনা বর্মনসহ অন্যান্যরা।