• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

কুড়িগ্রামে হারিয়ে যাওয়া বৃদ্ধাকে উদ্ধার করে পরিবারে ফিরিয়ে দিল পুলিশ

দিনকাল বিডি ২৪ / ১৫৭ Time View
প্রকাশঃ রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম থেকে হারিয়ে যাওয়া ৭২ বছরের বৃদ্ধা আছিয়াকে খুলনা থেকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

জানা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলার সরদার পাড়া গ্রামের মানসিক ভারসাম্যহীন আছিয়া বেগম (৭২) বিগত পাঁচ মাস আগে হারিয়ে যান। পরবর্তীতে তাকে খুলনা জেলার সোনাডাঙ্গা থানার পুলিশ গত ২০ সেপ্টেম্বর উদ্ধার করে তাকে তার নাম ঠিকানা জিজ্ঞেস করলে তিনি শুধু জানান যে তার নাম আছিয়া, বাড়ি কুড়িগ্রাম জেলায় এর বেশি কিছু বলতে পারেননি। বিষয়টি সোনাডাঙ্গা থানার মাধ্যমে কুড়িগ্রাম থানা পুলিশ বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার পর তাৎক্ষণিকভাবে উক্ত মহিলার আত্মীয়-স্বজনকে খুঁজে বের করার জন্য খোঁজ সন্ধান করে জানতে পারে মানসিক ভারসাম্যহীন আছিয়ার বাড়ি কুড়িগ্রাম জেলার সদর থানার সরদারপাড়া এলাকায়। তিনি মহিলা স্বামী পরিত্যাক্তা। তার একজন মানসিক ভারসাম্যহীন ছেলে রয়েছে।পরে আছিয়া বেগমের ছোট বোন রূপালী বেগম তাকে তার হারিয়ে যাওয়া বোন আছিয়া বেগম বলে শনাক্ত করলে তার নিকট বুঝিয়ে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category