• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

কুড়িগ্রামে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন

দিনকাল বিডি ২৪ / ১৬৩ Time View
প্রকাশঃ বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধি:
‘তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব’ এই প্রতিপাদ্যকে ধারণ করে কুড়িগ্রামে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি-সনাক যৌথভাবে কর্মসূচিটির আয়োজন করে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন চত্বর থেকে একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার মোদাচ্ছির বিন আলী, জেলা তথ্য অফিসার শাজাহান আলী, সনাক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, টিআইবি’র এরিয়া ম্যানেজার সৌমেন দাস প্রমুখ।
অনুষ্ঠানে তথ্য অধিকার আইন-২০০৯ সম্পর্কে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার শাজাহান আলী। পরে জেলা তথ্য বাতায়ন সম্পর্কিত একটি প্রতিবেদন উপস্থাপনকালে টিআইবি’র এরিয়া ম্যানেজার সৌমেন দাস জানান, জেলার ৭৯টি দপ্তরের মধ্যে মাত্র ১৮টি দপ্তরে (২৩%) তথ্য বাতায়নে প্রয়োজনীয় সকল তথ্য রয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, আমরা একটি প্রতিষ্ঠান সম্পর্কে যত বেশি জানবো, সে প্রতিষ্ঠানে তত বেশি সুশাসন প্রতিষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category