এম আর সাইফুল, মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মাদারগঞ্জ উপজেলা শাখা’র নবগঠিত কমিটি ২ অক্টোবর (সোমবার) বিকেলে উপজেলা পরিষদ হল রুমে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মাদারগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল ও উপজেলা শিক্ষা অফিসার নুরুল আমিন এর সাথে নবগঠিত কমিটির সভাপতি সম্পাদকসহ সকল নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যন ওবায়দুর রহমান বেলাল উক্ত সংগঠনের উদ্দেশ্য ও প্রাথমিক শিক্ষা ব্যাবস্থার মান উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। এর আগে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মাদারগঞ্জ উপজেলা শাখা’র সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক নুরুল ইসলাম এর তত্বাবধানে রাখাল চন্দ্র সাহাকে সভাপতি, মোহাম্মদ শওকত আলী সাধারণ সম্পাদক, মোঃ শাহান শাহ নির্বাহী সভাপতি, মোঃ ফরিদুল ইসলাম সিনিয়র সহ-সভাপতি, রাশেদা সুলতানা সিনিয়র সহ-সভাপতি (মহিলা), মাহমুদুল হক মামুন নির্বাহী সম্পাদক, মোঃ শাহিনুর ইসলাম সিনিয়র যুগ্ম সম্পাদক, ফরিদা ইয়াসমিন মিনা যুগ্ম সম্পাদক (মহিলা) ও মহম্মদ শাহজাহান সাংগঠনিক সম্পাদকসহ ৫১সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গত ২৪ সেপ্টেম্বর ২০২৩ খ্রীস্টাব্দে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আবুল কাশেমের স্বাক্ষরে অনুমোদিত হয়।