• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পার্বতীপুরে চেক বিতরন

দিনকাল বিডি ২৪ / ১৭৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে জটিল রোগে আক্রান্তদের চিকিৎসার জন্য চিকিৎসা সেবার আর্থিক চেক বিতরন করা হয়েছে। (৫ অক্টোবর) বৃহস্পতিবার পার্বতীপুর উপজেলা মিলনায়তনে এই চেক বিতরন করা হয়।

পার্বতীপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ক্যানসার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ার মতো জটিল রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা প্রদান কর্মসূচির চেক বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরন করেন সাবেক মন্ত্রী দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক ও পৌর মেয়র মোঃ আমজাদ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার তাপস রায়। অনুষ্ঠানে প্রতি জনকে ৫০ হাজার টাকা করে ৮০ জনের মধ্যে ৪০ লক্ষ টাকার চেক বিতরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category