• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

সুুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের পানির পাম্প নষ্ট, দুর্ভোগে রোগিরা

দিনকাল বিডি ২৪ / ১৬৫ Time View
প্রকাশঃ সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গত চার দিন থেকে গাইবান্ধার সুুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পানির পাম্প নষ্ট হওয়ায় কমপ্লেক্সে তীব্র পানি সংকট দেখা দিয়েছে। রোগির স্বজনরা বাহির থেকে পানি নিয়ে এসে প্রয়োজনীয় চাহিদা পুরণ করছে। শুক্রবার পানির পাম্পটি বিকল হয়ে পড়ে অথচ কর্তৃপক্ষ নিবর ভুমিকা পালন করছে। যার কারণে চরম বিপাকে এবং ভোগান্তিতে পড়েছে রোগিসহ অন্যান্য সুবিধাভোগিরা।

জানা গেছে, ৩০ শয্যা নিয়ে ১৯৮২ কমপ্লেক্সটি চালু হয়। ২০১৫ সালে ৫০ শয্যায় উন্নীত করা হয়। কাগজ কলমে কমপ্লেক্সের মান বৃদ্ধি পেলেও বাস্তবে কমপ্লেক্সটির সেবার মান নিম্নমুখি হয়ে পড়েছে। জরাজীর্ণ পানির লাইনে চলে আসছে কমপ্লেক্সের কার্যক্রম। কমপ্লেক্সে ভর্তি হওয়া রোগী, তাদের স্বজন ও চিকিৎসকরা পাম্পের পানি দিয়ে তাদের প্রয়োজনীয় কাজ সারতেন। বর্তমানে চারদিন থেকে পাম্প বন্ধ থাকায় চরম ভোগান্তি দেখা দিয়েছে।

কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা আনারুল ইসলাম নামে এক রোগী জানান, পানি না থাকায় চরম বিপাকে পড়েছি। বালতি অথবা বোতলে করে টিউবয়েল থেকে পানি এনে তা দিয়ে প্রয়োজনীয় কাজ সারতে হচ্ছে। এটা অনেক কষ্টের।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সায়্যিদ মুহাম্মদ আমরুল্লাহ জানান, পানির পাম্পে সমস্যার বিষয়টি আমি তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি ২ থেকে ৩ দিনের মধ্যে সমাধান হয়ে যাবে।

গাইবান্ধা জেলা স্বাস্থ্য প্রকৌশলী বিভাগের (এইচইডি) সহকারী প্রকৌশলী এরশাদুল হক জানান, বিষয়টি জানতে পেয়ে অফিসের মেকানিক পাঠিয়ে প্রাথমিকভাবে পরীক্ষা নিরিক্ষা করে দেখা গেছে, মাটির ৪৫০ ফিট নিচে পাম্পের ত্রুতি দেখা দিয়েছে। বিকল্প পদ্ধতিতে পানির ব্যবস্থা করা হচ্ছে। পাম্পের কাজ করতে ৪ থেকে ৫ দিন সময় লাগতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category