• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশ গ্রাম থিয়েটরের ৪০ বছর পূর্তি উপলক্ষে বাগাতিপাড়ায় ঘুড়ি উৎসব

দিনকাল বিডি / ২০৯ Time View
প্রকাশঃ শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

মোঃ আতাউর রহমান
নাটোর প্রতিনিধি
বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৪০ বছর পূর্তি উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়েছে। বকুল স্মৃতি থিয়েটার বাগাতিপাড়ার আয়োজনে অনুষ্ঠান মালার উদ্বোধন করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন বাচ্চু।

বকুল স্মৃতি থিয়েটার এর সভাপতি মাহবুবুর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি লালপুর- বাগাতিপাড়ার সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বকুল ঘুড়ি উড়িয়ে ঘুড়ি উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠান সঞ্চালন করেন মশগুল হোসেন ইতি।

বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল হাইস্কুল মাঠে এ ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়। আজ ২৮শে অক্টোবর ( শুক্রবার) বিকালে এ ঘুড়ি উৎসবের ঘুড়ি উৎসবের আগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন এলাকা ঘুরে হাইস্কুল মাঠে এসে শেষ হয়। ঘুড়ি উৎসব উদ্বোধনের প্রাক্কালে প্রধান অতিথি তার বক্তব্য বলেন, বর্তমানে আধুনিক প্রযুক্তি আসার ফলে ঘুড়ি উৎসব আর তেমন দেখা যায় না,কিন্তু বকুল স্মৃতি থিয়েটার তাদের উদ্যোগে ঘুড়ি উৎসব আয়োজন করায় তাদের ধন্যবাদ জানাই। বর্তমান সরকার জঙ্গিবাদদের তৎপরতা বন্ধ করে দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাঙালী সংস্কৃতি আমাদেরকে লালন করতে হবে যেমন নৌকা বাইচ,ঘুড়ি উৎসবগুলো বেশি বেশি করে আয়োজন করতে হবে।
আগেরদিনে নিয়মিত গ্রামাঞ্চলে ঘুড়ি উৎসব ও যাত্রাপালা অনুষ্ঠিত হতো কিন্তু বর্তমানে এই ঘুড়ি উৎসব আর যাত্রাপালা বিলুপ্তির দিকে চলে যাচ্ছে। বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৪০ বছর পুর্তি উপলক্ষে ঘুড়ি উৎসব ও যাত্রাপালার আয়োজন করায় বকুল স্মৃতি থিয়েটারকে ধন্যবাদ জানিয়ে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করলে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুক্তিযোদ্বা শ্যামল কুমার রায়, তৌফিক হাসান ময়না সাধারণ সম্পাদক গ্রাম থিয়েটার নাটোর জেলা, বাগাতিপাড়া উপজেলা ভাইসচেয়ারম্যান মোঃ আবদুল হাদি, মোঃ সিরাজুল ইসলাম অফিসার ইনচার্জ বাগাতিপাড়া থানা,কামাল উল্লাহ সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা বেলাল হোসেন,স্হানীয় ওয়ার্ড কমিশনার শাহিন সহ আরো অনেকে। রাতে বকুল স্মৃতি থিয়েটারের সৌজন্যে এবং বাংলাদেশ গ্রাম থিয়েটারে আয়োজনে ২দিন ব্যাপী গালিমপুরে রাজা গিরিসধাম জমিদার বাড়ীর সামনের মাঠে যাত্রাপালা অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category