• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড নাটোরে বাড়িতে অভিযান: বিদেশি পিস্তল, গুলি ও চাইনিজ কুড়াল উদ্ধার, বাবা-ছেলে গ্রেপ্তার পোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান রক্তযোদ্ধা পার্বতীপুরের ঢাকা শাখার নতুন কমিটি গঠন: সভাপতি মহিবুল, সাধারণ সম্পাদক হাবিবুর, প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার সুমন রাজশাহীতে রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিটি প্রশাসক রিটন মাদিলাহাট ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনাল অনুষ্ঠিত পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া

রাণীনগরে উঠান বৈঠক ও চেক বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১৫৯ Time View
প্রকাশঃ শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে প্রধান মন্ত্রীর ত্রান তহবিলের চেক বিতরণ এবং সরকারের উন্নয়ন প্রচারে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার খট্রেশ্বর রাণীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চার জনকে চিকি’সা সহায়তায় মোট তিন লক্ষ টাকার চেক প্রদান করনা হয়।
খট্রেশ্বর-রাণীনগর ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ইউনিয়ন পরিষদের সদস্য আহসান হাবিব স্বপন। অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসকে কৃষ্ণ মোহন্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর)আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল। অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু,মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন,ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু,খট্রেশ্বর-রাণীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল বারেক মোল্লা,যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম হোসেন আকন্দ,প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল খালেক,সদস্য রাহিদ সরদার,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এ.কে.এম সাইফুল ইসলাম সজল,উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ প্রমূখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category