• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

আ.লীগের প্রার্থী ঘোষণা, কপাল পুড়লো রাজশাহীর এমপি আয়েন, এনামুল ও মুনসুরের

দিনকাল বিডি ২৪ / ২০২ Time View
প্রকাশঃ রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চ‚ড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রোববার বিকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত দলীয় কার্যালয়ে আয়েজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ৩০০ আসনে চ‚ড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করে দলটি। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজশাহীতে বাদ পড়েছেন দুই এমপি। তারা হলেন, এমপি আয়েন, এনামুল হক ও মুনসুর রহমান।

বৃহস্পতিবার থেকে টানা বৈঠকে প্রার্থীতালিকা চ‚ড়ান্ত করলেও এতদিন তা আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি দলটি। চ‚ড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগে রোববার সকাল ১০টার পর গণভবনে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চলতি বছর আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ৩ হাজার ৩৬২ জন। সর্বশেষ গত ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তার আগের সংসদের ৫৬ জন এমপি দলীয় মনোনয়ন পাননি। আবার ২০১৪ সালের নির্বাচনে তার আগের সংসদের ৪৯ জনকে মনোনয়ন দেয়া হয়নি।

ওমর ফারুক চৌধুরী রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী), মোহাম্মদ আলী কামাল রাজশাহী-২(সদর), আসাদুজ্জামান আসাদ রাজশাহী-৩(পবা-মোহনপুর), আবুল কালাম আজাদ রাজশাহী-৪(বাগমারা), আব্দুল ওয়াদুদ দারা রাজশাহী-৫(পুঠিয়া-দুর্গাপুর) ও মোহাম্মদ শাহরিয়ার আলম রাজশাহী-৬(বাঘা-চারঘাট)। ফলে বাদ পড়েছেন বর্তমান এমপি আয়েন উদ্দিন, এনামুল হক ও মুনসুর রহমান। এদের মধ্যে সবেচেয়ে বিতর্কিত ছিলেন এমপি এনামুল হক।

নিয়োগ বাণিজ্য, নারী ক্যালেঙ্কারী, দুর্নীতি-অনিয়মসহ কোটি কোটি কোটি টাকার প্রকল্প লোপাটের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অনিয়ম-বাণিজ্যের অভিযোগ আছে আয়েন ও মুনসুরের বিরুদ্ধেও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category