রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহে হবে এমনটাই ধরে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে মনোনয়ন ঘোষনা করা হয়েছে ঘোষনাই নওগাঁ-৬ আসনের মনোনয়ন পেলেন নওগাঁর আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এসএম রেজাউল ইসলাম রেজু। নাম ঘোষনার সাথে সাথে নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর এলাকায় নেতাকর্মীদের মাঝে উল্লাসের আমেজ বিরাজ করছে। প্রথম সারির নেতারা বলছে, আমাদের মধ্যে কোন মনোনয়ন প্রত্যাশীকে ভালো লাগা ভালোবাসা থাকতে পারে। কিন্তু দলের কেন্দ্রের সিদ্ধান্তকে আমরা ¯স্বাগত জানিয়ে সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে কাজ করবো এমনটাই বলছেন নেতা কর্মীরা। এরপরও যদি দলের কোন বিশেষ ব্যক্তি ধানের শীষের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয় তার বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। নওগাঁ জেলায় মোট ৫টি আসন রয়েছে। এর মধ্যে আত্রাই-রাণীনগর দুই উপজেলা মিলে একটি আসন নওগাঁ-৬। এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একক প্রার্থী বেশ কয়েক মাস আগেই চুড়ান্ত করা হয়। বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশিরা মাঠে ছিলো। সব ঠিকঠাক থাকলে এই আসনে বিএনপি-জামায়াতের মধ্যে নির্বাচনের লড়াই হবে।
দীর্ঘ সময় এই আসনটি বিএনপির দখলে থাকলেও ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে টপকিয়ে প্রায় ৩৬বছর পর এই আসনে নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হন ইসরাফিল আলম। এই আসনটি দুই উপজেলা মিলে ১৬টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা প্রায় ৩ লক্ষ ৫৫ হাজার ৭০৬ জন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি থেকে ৪/৫জন মনোনয়ন প্রত্যাশী থাকলেও সব জল্পনা-কল্পনা শেষে ধানের শীষের মার্কা পেলেন এসএম রেজাউল ইসলাম। রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমার দলের পক্ষ থেকে প্রায় ৫/৬জন মনোনয়ন প্রত্যাশী মাঠ পর্যায়ে নিরলস ভাবে কাজ করেছে। নেতা কর্মীরাও বিভিন্ন প্রত্যাশীদের পক্ষে ছিলেন। কিন্তু গত সোমবার কেন্দ্র থেকে ধানের শীষের মনোনীত প্রার্থীদের নাম ঘোষনা করা হলে এই আসনে এসএম রেজাউল ইসলামের নাম ঘোষনা করার পর থেকে রাণীনগর আত্রাইয়ে উৎসবের আমেজ বিরাজ করছে। আমরা এখন থেকে ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সকলেমিলে মিশে কাঁধে কাঁধ রেখে ধনের শিষের বিজয়ের লক্ষ্যে কাজ করবো ইনশাল্লাহ।
নওগাঁ-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এসএম রেজাউল ইসলাম রেজু বলেন, আমার নাম ঘোষনা হওয়ার পর থেকেই । নেতা কর্মী ও শুভানুধায়ীরা ধানের শীষের জোয়ারের পক্ষে একত্রিত হয়ে কাজ করে যাচ্ছে। কোথাও কোন বিশৃঙ্খলা নেই। আমাদের একটাই লক্ষ্য তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে এই আসন অবশ্যই ধানের শীষের বিপুল ভোটে জয়ী হতে হবে।