• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

কুড়িগ্রামে ৫ টাকায় সবজি বাজার

দিনকাল বিডি ২৪ / ১৫৩ Time View
প্রকাশঃ বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ৫ টাকায় ব্যাগ ভর্তি সবজি বাজারের আয়োজন করেছেন ফাইট আনটিল লাইট(ফুল) নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার (২৯ নভেম্বর) দুপুরে সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়ন পরিষদে চত্বরে এই বাজার চালু করা হয়।

বাজারে ছিল একটি ডিম, এক কেজি করে ফুলকপি, সিম, লালশাক,বেগুন, মুলা, ধনিয়া পাতা, ইত্যাদি। ৫ টাকার বিনিময়ে এই সবজি কিনে নেন প্রায় দেড় শতাধিক প্রতিবন্ধী ভিক্ষুক ও হতদরিদ্র মানুষ।

এ সময় উপস্থিত ছিলেন- ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক, ফাইট আনটিল লাইটের নির্বাহী পরিচালক আব্দুল কাদের, ইউপি সদস্য রাশিদা, ফুল এর ব্যবস্থাপক রবিউল ইসলাম ও গণমাধ্যম কর্মীগণসহ স্থানীয়রা।

ফাইট আনটিল লাইট(ফুল) এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের বলেন, দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের পুষ্টিকর খাবার নিশ্চিত করতে এমন ব্যতিক্রমি উদ্যোগ নেয়া হয়েছে। আজকে প্রথম বারের মতো এই বাজার শুরু করা হয়। সামনে আমাদের জেলার প্রতিটি উপজেলায় এই বাজার চালুর পরিকল্পনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category