• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

অবসরপ্রাপ্ত সেনা সদস্য, বীর মুক্তিযোদ্ধা, প্রয়াত নূরুন নবীকে সেনাবাহিনীর গার্ড অব অনার

দিনকাল বিডি ২৪ / ৫৬৩ Time View
প্রকাশঃ শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
সদ্য প্রয়াত অবসরপ্রাপ্ত সেনা সদস্য, বীর মুক্তিযোদ্ধা নূরুন নবীকে সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। শুক্রবার (৮-১২-২০২৩) বিকেল ৩টায় বাঘা কেন্দ্রীয় গোরস্থানে তাঁকে গার্ড অব অনার দেন বগুড়া সেনানিবাসের ক্যাপ্টেন তানভীর হাসান। তার সাথে ছিল সেনা সদস্যরা।

৭২ বছর বয়সে নূরুন নবী গত মঙ্গলবার(৫ ডিসেম্বর) দুপুর ২টায় নিজ বাসভবেন মৃত্যুবরণ করেন। রাত সাড়ে ১০ টায় রাষ্ট্রীয় মর্যদায় বাঘা কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী,১ ছেলে,২মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

জানা যায়,নূরুন নবী ১৯৫১ সালের ১২ নভেম্বর বাঘা উপজেলার মিলিকবাঘা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালের ৯অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন এবং ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের হয়ে মহান স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহন করেন। তিনি তার জীবনে দেশপ্রেমের এক মহান দৃষ্টান্ত রেখে গেছেন। কাজের স্বীকৃতি স্বরুপ রণ তরকা, সময় পদক,জয় পদকসহ অনেক পদক গ্রহন করেছেন।

ক্যাপ্টেন তানভীর হাসান জানান,২৫ বছর চাকুরি শেষে ১৯৯৪ সালের ৩০ সেপ্টেম্বর চাকুরি হতে অবসর গ্রহন করেন। উন্নত চারিত্রিক বৈশিষ্টের অধিকারি ও সদা হাস্যজ্জ্বল এই বীর সেনাবাহিনীর সকল কর্মকান্ডে অন্যন্ত উৎসাহের সাথে অংশ গ্রহন করতেন এবং সফলতার সাথে সম্পন্ন করতেন।

গার্ড অব অনার প্রদানের সময় উপস্থিত ছিলেন গোরস্থান কমিটির সভাপতি খন্দকার মনোয়ারুল ইসলাম,সাবেক সাধারন সম্পাদক আব্দুল লতিফ মিঞা, মরহুমের সহোদর নূরল হক সরকার,ছেলে শিমুল সরকার,ছোট ভাইয়ের জামাতা জহির রায়হান,সাবেক সেনা সদস্য আব্দুল হালিম মিঞাসহ অনেকে। স্থানীয়রা জানান,অল্প বয়সে কৃতী ফুটবলার ছিলেন নূরুন নবী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category