• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

রাজশাহীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে বাজারে পেঁয়াজের দাম কমছে ৬০ টাকা

দিনকাল বিডি ২৪ / ১৩৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে পেয়াজের দাম দ্বিগুন হওয়ার পর বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের রাজশাহীর সহকারী পরিচালক মাসুম আলী। এতে পেঁয়াজের দাম কমেছে ৬০ টাকা।

সোমবার (১১ ডিসেম্বর) সকাল থেকে পেঁয়াজ বিক্রি হচ্ছিল ২০০টাকা কেজি। ভোক্তা অধিকারের অভিযানে পেঁয়াজের দাম কমে এখন ১৪০ টাকা কেজি।
সোমবার বেলা ১২টার দিকে নগরীর সাহেববাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার অধিদপ্তরের রাজশাহীর সহকারী পরিচালক মাসুম আলী।

এসময় তিনি তিনটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে তিনজন দোকানীকে তিন হাজার টাকা জরিমানারা করেন। বর্তমান বাজারে নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজি এবং পুরাতন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি ধরে।

এছাড়া দাম বৃদ্ধির খবরে অতিরিক্ত পেঁয়াজ ক্রয় না করে, ভোক্তাদের যতটুকু প্রয়োজন ততটুকু ক্রয় করার পরামর্শ দিয়েছেন এই কর্মকর্তা। বাজার দর স্বাভাবিক রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

মহানগরীর মাস্টারপাড়ায় পেঁয়াজের ছবি তোলাকে কেন্দ্র করে সংবাদকর্মীদের সাথে বাকবিতÐায় জড়িয়ে যান কিছু আড়তদার। এসময় তারা হুমকিও দেয়। ছবি ও ভিডিও করতে বাধা দেয় তারা। এ ঘটনায় সংবাদকর্মীরা প্রতিবাদও করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category