জেলা প্রতিনিধি, জামালপুর :
জামালপুরের মেলান্দহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) পরিবহন পুলে আরেকটি নতুন বাস যুক্ত হয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা মির্জা আজম এমপি ফিতা কেটে নতুন বাসটির উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয় সুত্র জানায়, বাসটি উদ্বোধনের পর এ নিয়ে বশেফমুবিপ্রবি’র পরিবহন পুলে নিজস্ব বাসের সংখ্যা দাঁড়ালো তিনটিতে।
নতুন এই বাসটি উদ্বোধনকালে উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খান, রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন, ভারপ্রাপ্ত প্রক্টর ও সিন্ডিকেট সদস্য এস.এম. ইউসুফ আলী,পরিবহন কমিটির আহ্বায়ক ও মির্জা আজম হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট পার্থ সারথি দাশসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।